পোস্টগুলি

1 hour countdown

গল্প বেস্ট ফ্রেন্ড যখন বউ অনু গল্প (গল্প নম্বর এক)

ছবি
Bangla Golpo গল্প বেস্ট ফ্রেন্ড যখন বউ  অনু গল্প টুং করে একটা ম্যাসেজ ঢুকলো আদৃতার ফোনে। "উই আর ফ্রেন্ডস ফর এভার "সেখানে যোগ করেছে আদৃতাকে।  হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের মেসেজ।  ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত একটা গার্লস স্কুলে আর তারপর উচ্চমাধ্যমিকে কোএডে পড়তো আদৃতা। টিউশন পড়তে গিয়েও বন্ধুত্ব হয়েছে অনেকের সঙ্গে।  গ্রুপে বন্ধুদের নাম দেখতে দেখতে অতীতে ফিরে যায় আদৃতা । কতোদিন  পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই।  আদৃতা মেসেজ করে  তোরা তোদের সবার ফটো পোস্ট কর্ ।  কতোদিন দেখিনি তোদের !  বন্ধুরা যে যে মেসেজটা দেখেছে তারা সবাই ফটো পোস্ট করেছে । আদৃতা নিজেরও একটা ফটো পোস্ট করেছে।  এখন বড্ড কর্মব্যস্ত সবাই।  আদৃতার বান্ধবীদের প্রায় প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে । বন্ধুদের মধ্যেও ফটোতে দেখছে অনেক জনের ফ্যামিলি সহ ছবি পোস্ট করেছে।  বেশ অবাক হয়ে যায়।  তা কলেজ,  ইউনিভার্সিটি, পি এইচ ডি,নেট দিয়ে ' এখন কলেজে জয়েন করেছে।  এসব করতে করতে বয়স এখন  প্রায় বত্রিশ প্লাস। বান্ধবীদের মধ্যে শুধু নীতার সঙ্গে ফেসবুকে যোগাযোগ আছে।...

মরগান সাহেবের প্রেতাত্মা

Bangla Golpo মরগান সাহেবের প্রেতাত্মা   তোর সাহস কেমন রে? আমি মুখ ঘুরিয়ে মন্টুদার দিকে তাকালাম। কেন বলো তো? জানা দরকার। আছে, মন্দ না। তার মানে খুব বেশিও না। খুব বেশি সাহস থাকা কি ভাল? না তা না... বাবা বলেন কোনও কিছুই খুব বেশি থাকা ভাল না। তোর বাবা হলেন শিক্ষক মানুষ। শিক্ষকরা এভাবেই বলেন। সবই জ্ঞানের কথা। এখন বিকেল প্রায় হয়ে আসছে। দুপুরের পর পর আমি মন্টুদার সঙ্গে বেরিয়েছি। মা ঘুমাচ্ছেন। বাবা দুপুরের খাবার খেয়েই বেরিয়ে গেছেন। আজ শুক্রবার। ছুটির দিন। তারপরও দুপুরের পর স্কুল কমিটি মিটিং ডেকেছে। বাবাকে তো যেতেই হবে। বাবা স্কুলের হেডমাস্টার হয়ে এসেছেন। আমরা ছিলাম সখিপুরে। ওখানকার একটা স্কুলের সিনিয়র টিচার ছিলেন বাবা। তাঁর বন্ধু মামুন আংকেল খুবই বড়লোক। গার্মেন্টসের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। নিজ এলাকায় একটা স্কুল করেছেন বহু টাকা খরচ করে। পঞ্চাশ ষাট বিঘা জমির ওপর তিনটা সুন্দর সুন্দর বিল্ডিং। একেবারে আধুনিক ধরনের স্কুল। বাবাকে বললেন, হায়াত, সখিপুরের ওই স্কুলের চাকরি ছেড়ে দিয়ে আমার স্কুলে হেডমাস্টার হয়ে আয়। স্কুলটা দাঁড় করা। বন্ধুর কথা ফেলতে পারেননি বাবা। তাছাড়া যে কোনও চ্যালেঞ...

#গল্পঃআমি_অথবা_সে

Bangla Golpo নাফিজা ঘুমাচ্ছে । গুটিসুটি হয়ে, ওপাশ ফিরে । ওর মুখটা দেখা যাচ্ছে না । আমার কেমন যেন অস্থির লাগছে । হয়তো ওর মুখটা দেখতে পারছি না, তাই । আমি উঠে গিয়ে বিছানার ওপাশে দাঁড়াই । একটা হাত মাথার নিচে দিয়ে আরেক হাত বুকের কাছে নিয়ে শুয়ে আছে ও ।  কি নিষ্পাপ মুখটা ! আমি ওর কপালে চুমু এঁকে দেই । নিশ্চিন্ত হয়ে ঘুমোক । নাফিজা । আমার প্রিয়তমা স্ত্রী । এ ঘরে কোনো ঘড়ি নেই । আমি ঘর থেকে বেরিয়ে নিচের রুমে যাই । সাতটা বেজে সাইত্রিশ মিনিট । ডাইনিং টেবিলের পাশের বড় জানালাটা খুলে দেই । ক্যালেন্ডারে আজকের তারিখটা মার্ক করে রাখতে হবে । আজ একটা বিশেষ দিন । এই দিনটা ভুলে যাওয়া চলবে না । আচ্ছা মার্কার পেন কোনটা ব্যবহার করব ? কোন রঙ ? কালো না লাল ? সিদ্ধান্ত নিতে পারছি না । মাথা ধরে যাচ্ছে । আজকাল এটা বেশী হচ্ছে । মার্কার পেন দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছি । আচ্ছা...টস করলেই তো হয় ! এই সহজ ব্যাপারটা মাথায় আসে নি কেন প্রথমে ! টস করলাম ।  কালো রঙ- এর মার্কার । হুমম...খারাপ না । শোক দিবসের মত হবে । হা হা হা । ডাইনিং রুমে আসলাম আবার ।  ক্যালেন্ডারটাতে ২৭শে ফেব্রুয়ারি দিনটাতে মার...

Stories _Unknown

Bangla Golpo [গল্পটা পুরোপুরি কাল্পনিক,এর সাথে বাস্তবতার কোন সম্পর্ক নেই] আমাদের পৃথিবী(Earth) ছাড়াও কি অন্য কোনো সৌরজগৎ বা গ্রহে প্রাণ থাকতে পারে? বা পৃথিবীর মতো অন্য কোন গ্রহ থাকতে পারে? অথবা আপনার বা আমার মতো একদম হুবহু দেখতে মানুষ কি অন্য কোন এক সৌর জগতে বসবাস করছে? এটাও কি সম্ভব? বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী, এটা সম্ভব।আর  এই ধারনা থেকেই আসে প্যারালাল ওয়ার্ল্ড বা প্যারালাল ইউনিভার্স  থিওরি।অবশ্য এই থিওরির বীপরিতে অনেকের মতবাদ আছে। নির্দিষ্ট সংখ্যার প্যারালাল ইউনিভার্সকে মাল্টিভার্স বলা হয়।বিগ ব্যাং থিওরির পর থেকেই প্যারালাল ইউনিভার্স সম্পর্কে বিজ্ঞানীদের জানার আগ্রহ বেড়ে যায়।অনেকের মতে,এই মহাবিশ্বে আমাদের সৌরজগৎ বা পৃথিবী গ্রহের মতো হুবহু আরও অনেক সৌরজগত এবং গ্রহ রয়েছে।প্যারালাল ইউনিভার্সের ধারণা অনুযায়ী, হয়তো এই গ্রহে আপনি একজন ডাক্তার হলে অন্য প্যারালাল বিশ্বের গ্রহে  আপনি একজন ক্রিকেটার হতে পারেন।আবার আমারা যা কল্পনা করি তা হতে পারে  অন্য কোন মাল্টিভার্স-এর রিয়ালিটি। প্যারালাল ইউনভার্স সম্পর্কে অনেকর দ্বিমত পোষণ থাকলেও অনেকেই এটা নিয়ে গবেষণা করে অনেক দূর...

আমি বিয়ে করতে চাই

Bangla Golpo পুত্র: বাবা, আমি বিয়ে করতে চাই।💏 পিতা: স্যরি বল্।🤨 পুত্র: কেন!🤔 পিতা: স্যরি বল্।🤨 পুত্র: কিন্তু কেন?🤔 পিতা: আগে স্যরি বল্।😤 পুত্র: কিন্তু আমার ভুলটা কোথায়?🤔 পিতা: তুই আগে স্যরি বল্।😠 পুত্র: অন্তত কারণটা তো বলো!🧐 পিতা: আগে স্যরি বল্।😬 পুত্র: ঠিকাছে বাবা! স্যরি। 🙏আমি দুঃখিত।🙏 পিতা: এইমাত্র তুই বিয়ের যোগ্য হয়ে উঠলি ব্যাটা। 😎দোষ না-করেও স্যরি বলা শিখে গেছিস তুই।😇 তোর ট্রেইনিং কমপ্লিট। 🤷 অভিনন্দন! 🎉🎈🎊 যা, এবার বিয়ে কর্.....😃😃  ফানি গল্প 

গল্পটির নামঃ-বিয়ে পাগলের পাগলি

Bangla Golpo দারুন একটা গল্প আগে সম্পর্ন গল্পটি পড়ুন। --এই চলো না আমরাবিয়ে করে ফেলি? --কাকে বিয়ে করব? --কাকে বিয়ে করবামানে?আমাকে বিয়ে করবি? --কেনো তোমাকে বিয়ে করব? --মানে কী?তুমি আমাকে ভালবাসো না? --হুম ভালবাসলেই বিয়ে করতে হবে নাকি? --হুম সবাই তো তাই করে প্রেমের পরে বিয়ে? --সবাই করে করুক,আমি সবার মত না,কবিগন বলে গেছে, যাদের সাথে প্রেম করবে তাকে কখনোই বিয়ে করবে না। --কী বলছো এসব? --হুম ঠিকই বলছি।দাঁত উঠছে? --কার? --তোমার? --মানে? --মানে তুমি যে বিয়ে করবা তোমার দাঁত উঠছে? ---বিয়ে করার সাথে দাঁতের সম্পর্ক কী? --আছে সম্পর্ক, আক্কেল মাড়ি উঠছে? --না মানে সেটা কী? --থাক,তাহলে আমি বেআক্কেলে মেয়ে বিয়ে করতে পারবো না। --এই দেখো আমি কিন্তু কেঁদে দিবো? --এই নাও? --এটা দিয়ে কী করব? --যখন কাঁদবে তখন এই টিসু দিয়ে চোখ মুছবে। . >যা মেয়েটা সত্যি কাঁদতে কাঁদতে চলে গেলো।পাগলী একটা বোঝেও না ওকে ছাড়া আমার একমুহূর্ত চলে না।আসলে নাদিয়া যখন বিয়ের কথা বলে তখন আমি ওকে এভাবেই রাগিয়ে দিই, যার ফলে দুই - তিন দিন কথা বন্ধ।আমাকেই আবার তার অভিমান ভাঙাতে হয়। আজকে মনে হয় একটু বেশীই কষ্ট পেয়েছে। মধ্যবিত্ত ঘরের ছেলে বিয়ে...