Bangla Golpo গল্প বেস্ট ফ্রেন্ড যখন বউ অনু গল্প টুং করে একটা ম্যাসেজ ঢুকলো আদৃতার ফোনে। "উই আর ফ্রেন্ডস ফর এভার "সেখানে যোগ করেছে আদৃতাকে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের মেসেজ। ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত একটা গার্লস স্কুলে আর তারপর উচ্চমাধ্যমিকে কোএডে পড়তো আদৃতা। টিউশন পড়তে গিয়েও বন্ধুত্ব হয়েছে অনেকের সঙ্গে। গ্রুপে বন্ধুদের নাম দেখতে দেখতে অতীতে ফিরে যায় আদৃতা । কতোদিন পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ নেই। আদৃতা মেসেজ করে তোরা তোদের সবার ফটো পোস্ট কর্ । কতোদিন দেখিনি তোদের ! বন্ধুরা যে যে মেসেজটা দেখেছে তারা সবাই ফটো পোস্ট করেছে । আদৃতা নিজেরও একটা ফটো পোস্ট করেছে। এখন বড্ড কর্মব্যস্ত সবাই। আদৃতার বান্ধবীদের প্রায় প্রত্যেকেরই বিয়ে হয়ে গেছে । বন্ধুদের মধ্যেও ফটোতে দেখছে অনেক জনের ফ্যামিলি সহ ছবি পোস্ট করেছে। বেশ অবাক হয়ে যায়। তা কলেজ, ইউনিভার্সিটি, পি এইচ ডি,নেট দিয়ে ' এখন কলেজে জয়েন করেছে। এসব করতে করতে বয়স এখন প্রায় বত্রিশ প্লাস। বান্ধবীদের মধ্যে শুধু নীতার সঙ্গে ফেসবুকে যোগাযোগ আছে।...