Bangla Golpo
দারুন একটা গল্প আগে সম্পর্ন গল্পটি পড়ুন।
--এই চলো না আমরাবিয়ে করে ফেলি?
--কাকে বিয়ে করব?
--কাকে বিয়ে করবামানে?আমাকে বিয়ে
করবি?
--কেনো তোমাকে বিয়ে করব?
--মানে কী?তুমি আমাকে ভালবাসো
না?
--হুম ভালবাসলেই বিয়ে করতে হবে নাকি?
--হুম সবাই তো তাই করে প্রেমের পরে বিয়ে?
--সবাই করে করুক,আমি সবার মত না,কবিগন বলে গেছে, যাদের সাথে প্রেম করবে তাকে কখনোই বিয়ে করবে না।
--কী বলছো এসব?
--হুম ঠিকই বলছি।দাঁত উঠছে?
--কার?
--তোমার?
--মানে?
--মানে তুমি যে বিয়ে করবা তোমার দাঁত উঠছে?
---বিয়ে করার সাথে দাঁতের সম্পর্ক কী?
--আছে সম্পর্ক, আক্কেল মাড়ি উঠছে?
--না মানে সেটা কী?
--থাক,তাহলে আমি বেআক্কেলে মেয়ে বিয়ে করতে পারবো না।
--এই দেখো আমি কিন্তু কেঁদে দিবো?
--এই নাও?
--এটা দিয়ে কী করব?
--যখন কাঁদবে তখন এই টিসু দিয়ে চোখ মুছবে।
.
>যা মেয়েটা সত্যি কাঁদতে কাঁদতে চলে গেলো।পাগলী একটা বোঝেও না ওকে ছাড়া আমার একমুহূর্ত চলে না।আসলে নাদিয়া যখন বিয়ের কথা বলে তখন আমি ওকে এভাবেই রাগিয়ে দিই, যার ফলে দুই - তিন
দিন কথা বন্ধ।আমাকেই আবার তার অভিমান ভাঙাতে হয়। আজকে মনে হয় একটু বেশীই কষ্ট পেয়েছে। মধ্যবিত্ত ঘরের ছেলে বিয়ে করলে তো হয় না,ছোট একটা জব করি কোনরকম মা আর বোন কে নিয়ে
সংসার চলে।মা'র ও শরীর টা তেমন ভাল যাচ্ছে না।
.
--ডাক্তার সাহেব মা"র কী হইছে?
--হার্টের সমস্যা,৩ দিনের মধ্যে অপারেশন করাতে হবে না হলে কোন অঘটন ঘটতে
পারে।
<কথাটা শুনেই বুকের
মধ্যে হু হু করে কেঁদে উঠল,কোন মতে
নিজেকে সামলিয়ে নিলাম।
--কত টাকা লাগবে ডাক্তার সাহেব?
--সব কিছু দিয়ে ৩০ হাজার হলে হয়ে যাবে।
.
কথাটা শুনেই যেনো বাজ পড়ল মাথায়। এত্তগুলা টাকা কোথায় পাবো বুঝতেছি না। গতরাতে একটুও ঘুম হয়নি টাকার টেনশনে।ফোনটাও হারামি করছে
আমার সাথে।না আছে ব্যালেন্স না আছে
চার্জ। নাদিয়া আবার না জানি টেনশন করে
বসে। এমনি তে সেদিন অভিমান করছে।।।
.
0 মন্তব্যসমূহ