Stories__ Don't Judge A Book By It's cover🙂

Bangla Golpo


#লেখনীতে_কথা_চৌধুরী❤


অন্য সবার মতো আমারও অনেক ইচ্ছে ভার্সিটিতে পড়াশোনা করবো। আর ইচ্ছে পূরণ করতে ভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগও পেয়ে গেলাম। আজকে ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। তাই তাড়াতাড়ি তৈরি হয়ে ভার্সিটিতে চলে এলাম। 

ভার্সিটিতে ঢুকতেই অন্য রকম একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো সাথে একটা চাপা ভয়ও লাগছে। কারণ আধুনিক এই যুগের সাথে তাল মিলিয়ে সবাই বাহারি বাহারি পোশাক আর সাজসজ্জা করে এসেছে। এদিকে আমি সামান্য সুতি কাপড়ের থ্রিপিস, মাথায় হিজাব, চোখে কালো ফ্রেমের চমশা আর পায়ে নরমাল জুতো ছাড়া তেমন কিছুই পড়িনি। এছাড়া সাজসজ্জা থেকে আমি সবসময় দূরেই থেকেছি।
ক্লাস কোথায় খুঁজে পাচ্ছি না। কিন্তু কাউকে জিজ্ঞেস করারও সাহস হচ্ছে না। গুটিগুটি পায়ে হেঁটে অনেক কষ্টে ক্লাস খুঁজে পেলাম। ক্লাসে ঢুকতেই কয়েকজন আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি বুঝতে পেরেছি আমার পোশাক-আশাকের জন্যই তারা আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে। আমি চুপচাপ দ্বিতীয় সারির তৃতীয় চেয়ারে বসে পড়লাম। 
ক্লাস শুরু হয়ে গেল। সবাই ক্লাসে এসে পছন্দ মতো জায়গায় বসলো। কিন্তু আমার পাশে কেউ বসলো না। পুরো সারিতে আমি একাই বসে আছি। এটা আমার জন্য নতুন কিছু না। এসবে আমি অভ্যস্ত তাই একটু খারাপ লাগলেও তেমন কিছু মনে হয়নি আমার। এভাবেই একা একা দিন পার করতে লাগলাম। 
ক্লাস টেস্ট নেওয়ার সময় চলে ঘনিয়ে এলো। ক্লাস টেস্ট দিয়ে দিলাম। তিনদিন পর স্যার ফলাফল জানালেন। যখন আমার ফলাফল জানানো হলো, তখন সবাই কিছুটা অবাক হলো। কারণ ক্লাস টেস্টে আমি প্রথম হয়েছি। এরপর থেকে দুই একজন আমার সাথে কথা বললেও আমার পাশে কেউ বসতে চাইতো না। আমি অবশ্য কাউকে আমার পাশে বসার জন্য কখনও বলতাম না। কারণ জানি বলেও কোনো লাভ হবে না। কিন্তু যখন মিড টার্ম পরীক্ষা দেওয়ার পর ফল প্রকাশ হলো, তখন তারা আরও অবাক হলো। কারণ এই পরীক্ষায়ও আমি প্রথম হয়েছি তাও সর্বোচ্চ নম্বর পেয়ে। এরপর থেকে অনেকেই আমার সাথে কথা বলতে লাগলো এবং আমার পাশে এসেও বসতে লাগলো। 
ফাইনাল পরীক্ষার সময় তো সবাই মিলে আমাকে ডাকাডাকি করতে শুরু করলো। আমি যেন তাদের পাশে গিয়ে বসি। আমি ওদের কিছুই বললাম না শুধু চুপচাপ ওদের কথা শুনছি আর ভাবছি যে, একদিন কেউই আমার পাশে বসতে চায়নি আর আজ ওরা নিজে থেকেই আমাকে ডাকছে ওদের পাশে বসার জন্য। ওরা কখনও জানতেই পারেনি যে, আমি কোটিপতি বাবার একমাত্র মেয়ে। আমি আমার এই সাধারণ পোশাকের আড়ালে নিজের আসল পরিচয়টা সবসময় লুকিয়ে রাখতাম। কারণ আমি সবসময় চাইতাম সবাই আমাকে ভালোবাসুক আমার যোগ্যতায় আমার গুণে। আমার বাবার অর্থের জোরে নয়। আর পোশাক-আশাক দিয়ে মানুষকে যাচাই করা যায় না বা যাচাই করা উচিতও না।
সমাপ্ত 


(ভুলত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ